শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আদালতের নিষেধাঙ্গা উপেক্ষা করে নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদালতের নিষেধাঙ্গা উপেক্ষা করে নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি,  রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
১৫

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন পৌরসভার দক্ষিণ জোয়ারা, ৬ নং ওয়ার্ডে আদালতের ১৪৪ ধারা নির্দেশনা উপেক্ষা করে ভূমি জবর দখল করার এক অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, ভিটেভূমি বিরোধ নিয়ে স্থানীয়ভাবে বৈঠকে মীমাংসা ব্যর্থ হলে মোহাম্মদ সামশুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম দক্ষিণ আদালতে মামলা রুজু করে। মামলা চলাকালীন সময়ে বিরোধীয় ভূমিকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা নষ্ট এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটলে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থার গ্রহনের কথা জানিয়ে চন্দনাইশ থানা হতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট,চট্টগ্রাম দক্ষিণ আদালতের স্মারক নং ২৮৫৯, তারিখ ২৪/১২/২০২৪ ইং, ফৌ: কা: বি: ১৪৫ ধারা উল্লেখ পূর্বক ০২/০১/২০২৫ নোটিশ প্রদান করা হয়।

অভিযোগ, বিবাদী পক্ষ আইনকে হাতে তুলে নিয়ে বিরোধীয় ভূমি দখলের বেশ কয়বার চেষ্টা চালায়।বিগত সময়ে কয়েকবার এবং সম্প্রতি ৩০ মে থানা পুলিশ এ’ রকম বে আইনী তৎপরতা বন্ধ করে দেয়।বর্তমানে এ’ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com