শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈল শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   |   বুধবার, ১১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈল শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
১৬

“আমিই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণের আয়োজন করেছে। রাণীশংকৈল শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন। বুধবার (১২জুন) দুপুরে পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, রুয়েটের মেকানিকাল বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক, সিভিল ডিপার্টমেন্টের শিক্ষক ড. মো. আবু সাঈদ, অ্যাডভোকেট মুহাম্মদ কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও দৈনিক কালবেলা পত্রিকার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম, এখন টিভির শিক্ষা বিষয়ক প্রতিবেদক ফরহাদ বিন নূর, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, নেকমরদ সরকারি কলেজের প্রভাষক আব্দুল হামিদ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন পাবলিক, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বিভিন্ন সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রায় ৮৮ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আসহাব আসিফ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেরাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র মো. শাহরিয়ার রাসেল, মো. সুবহান আলী হৃদয় ও কুয়েটের মিনহাজুল হামিদ মাহি।

সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্টজনরা প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি সুখী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। সেজন্য প্রথম বর্ষ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। জীবনে চলার পথে নানারকম প্রতিবন্ধকতা তৈরি হবে। তবে কৌশল ও ধৈর্য্যের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। নিজেকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে নিজ এলাকার পরিচিতি সুনামের সঙ্গে সমগ্র বাংলাদেশে তুলে ধরতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com