শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
৩০

নড়াইলের নড়াগাতী থানার আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত জিএম মেহেদী হাসান (২৯) ও মোঃ ইয়াছিন শেখ (২৬) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত জিএম মেহেদী হাসান (২৯) খুলনা জেলার দিঘলীয়া থানাধীন চন্দনীমহল গ্রামের আতিউর রহমানের ছেলে ও মোঃ ইয়াছিন শেখ (২৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন নাউরা ভাদুলিয়া গ্রামের মৃত নজরুল শেখের ছেলে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (১৫ জুন) নড়াগাতী থনাধীন ৬ নং খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজারস্হ হেলাল ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজিব পাল রাজু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিএম মেহেদী হাসান (২৯) ও মোঃ ইয়াছিন শেখ (২৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পনের পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com