মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ। | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, নারিকেল চারা, লেবুর চারা, শীতকালীন পেঁয়াজ (কন্দ), শাক-সবজি ও তালের চারা চাষে আগ্রহী ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ করা হয়। বুধবার বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনিরামপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আকতারের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ তবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহারিয়া হোসেন, উপসহকারী কৃষি অফিসার সঞ্জয় বিশ্বাস, হাফিজুর রহমান, অচিন্ত কুমার ভৌমিকসহ আরো অনেকে।
প্রধান অতিথি নিশাত তামান্না বলেন, “সরকার কৃষকদের পাশে আছে এবং কৃষির আধুনিকীকরণ ও উৎপাদনে বৃদ্ধি ঘটাতে বদ্ধপরিকর। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উদ্বোধনের পরই অন্ততঃ দুই হাজার নারকেলের চারা উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বলেন, এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, নারিকেল চারা, লেবুর চারা, শীতকালীন পেঁয়াজ (কন্দ), বিভিন্ন প্রকার শাক-সবজি এবং তালের চারা আবাদে কৃষকদের উৎসাহিত করা এবং তাঁদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com