আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট | ১২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে র্যাব-১০ ও সুন্দরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার ফায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রাথমিক জবানবন্দি রেকর্ড করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।” পুলিশ জানায়, এর আগেও সুমনের বাবা মজিবর রহমান ও ভাবি স্বপ্না বেগমকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সুমন মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামের বাসিন্দা।
তিনি স্থানীয়ভাবে যুবলীগ কর্মী হিসেবে পরিচিত। উল্লেখ্য, গত ৬ জুন রাত ১০টার দিকে বিএনপি নেতা ইলিয়াস মিয়াকে তার মাছের খামার থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় সুমনসহ কয়েকজন। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com