মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ। | শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট | ২৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার দুর্বোডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে একুশে জুন দুর্ঘডাঙ্গা ইউনিয়নের আড়ো খালি দত্তকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত করে, ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির শিক্ষক মাঃ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক, কর্ম পরিষদ সুরা সদস্য যশোর জেলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ফজলুল হক উপজেলা আমির মনিরামপুর উপজেলা শাখা, জনাব লিয়াকত আলী নায়েবে আমির মনিরামপুর উপজেলা, অধ্যাপক খলিলুর রহমান সেক্রেটারি জামাতে ইসলামী মনিরামপুর উপজেলা । শাখা।
এসময়ে বক্তারা বলেন দীর্ঘ ১৬ বছর পর এমন খোলা মাঠে জনগণের সাথে মিশে প্রকাশ্যে কথা বলার সুযোগ পাচ্ছি যে ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে প্রথমেই তাদের রুহের মাগফেরাত কামনা করি ও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের কে বেহেশত নসিব করেন। বক্তব্য বলেন আগামী সংসদ নির্বাচনে আপনারা এমন মানুষ কে ভোট দিয়ে নির্বাচিত করবেন যারা এই বাংলাদেশ কে তাদের সততা ও ভালো কাজের মাধ্যমে দেশটাকে সামনের দিকে নগিয়ে নিয়ে যেতে পারবে। বাংলাদেশে আপনারা সকল দলকে ক্ষমতায় বসিয়ে দেখেছেন তারা কেমন করে দেশ চালায়। একটা বার আমাদের তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আপনাদের ভোট দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে দেখেন আমরা জামায়াতে ইসলামীর দেশ চালানো। আমরা আশা করি ও আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা প্রতারিত হবেন না।
চাকরি দেওয়ার নামে আপনাদের কাছ থেকে আমরা টাকা নিব না। কোন কার্ড দেওয়ার নামে টাকা নিব না।কোন চাদা বাজি টেন্ডার বাজি ইস্টার্ন দখল বাংলাদেশ জামায়াতে ইসলামী করে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ সাঃ আঃ সালামের আদর্শ পরিচালিত দল। তাই সুখ ও শান্তির মানবতার আদর্শের দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কে আগামী সংসদ নির্বাচন আপনারা আপনার মুল্যবান ভোট দেবেন। তাহলে আশাকরি একটু সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ। উক্ত অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন সাইফন শিল্প গোষ্ঠ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com