শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে ২০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে ২০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
৩৫

ফরিদপুরের সদরপুরে ২০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢেউখালি ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- একই গ্রামের বাসিন্দা দাদন মাতুব্বর (৫০) ও তার স্ত্রী শিউলি আক্তার (৪০)। ইয়াবাসহ দম্পতি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘এ ঘটনায় আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছি।

অভিযুক্ত দাদন দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সঙ্গে জড়িত। সে এলাকায় ত্রাস হিসেবে পরিচিতির কারণে তার বিরুদ্ধে সবাই সাক্ষ্য দিতে ভয় পেত।’ তিনি আরো বলেন, ‘তাকে আটকের পর সাক্ষ্য নিতে গেলে এলাকাবাসীরা ভয়ে সাক্ষ্য দিতে রাজী হয়নি। তারা জানান, আমরা এই ব্যাপারে কথা বললে দাদান জেল থেকে বের হয়ে লোকজন নিয়ে আমাদের উপরে হামলা করবে।’ সবাইকে নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com