শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে প্রগতি যুব সংঘের উদ্যোগে ডে-নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে প্রগতি যুব সংঘের উদ্যোগে ডে-নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
৩৩

ফরিদপুরের সদরপুরে প্রগতি যুব সংঘের উদ্যোগে ডে-নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সাতরশি বাজার মাঠে এ ফাইনাল খেলায় বিপুল দর্শক সমাগমে মুখরিত ছিল মাঠের চারপাশ। ফাইনালে মুখোমুখি হয় সোনার বাংলা ক্রীড়া চক্র (বাইশ রশি) এবং এক নম্বর ওয়ার্ড (আটরশি)। ১ ঘণ্টা ৩০ মিনিটের ম্যাচে উভয় দল ১-১ গোলে সমতা রেখে ম্যাচ ড্র করে। পরে ট্রাইব্রেকারে এক নম্বর ওয়ার্ড (আটরশি) দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এসময় তিনি বলেন, ‘যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই আয়োজন তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে বড় ভূমিকা রাখবে। পরে খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাঈদ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com