শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪
১৬

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার চারজন নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিবুর শেখ (৩০) ও মোঃ ইলিয়াস ভূঁইয়া (৫০) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ হাসিবুর শেখ (৩০) নড়াগাতী থানাধীন পহড়ডাঙ্গা গ্রামের মৃত সায়েম উদ্দিন শেখের ছেলে ও মোঃ ইলিয়াস ভূঁইয়া (৫০) একই থানার চাপাইল গ্রামের মৃত সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২১ জুন) সন্ধ্যার সময় নড়াগাতী থনাধীন পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের আসামী ইলিয়াস ভূঁইয়ার বসত ঘর হতে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিবুর শেখ (৩০) ও মোঃ ইলিয়াস ভূঁইয়া (৫০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপদিকে

নড়াইল ডিবি কর্তৃক ছাব্বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার।মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মেজবাহ উদ্দিন কায়েস(২০) ও মোঃ শান্ত মোল্ল্যা(২০) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মেজবাহ উদ্দিন কায়েস(২০) নড়াইল সদর থানাধীন মাছিমদিয়া গ্রামের মোঃ আজমল হোসেনের ছেলে ও মোঃ শান্ত মোল্ল্যা(২০) বেতবাড়ীয়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে। (জুন’২৫) সন্ধ্যার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ধোপাখোলা টু সুলতান ব্রিজের মধ্যবর্তী সরদার ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, ও এএসআই (নিঃ) আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মেজবাহ উদ্দিন কায়েস (২০) ও মোঃ শান্ত মোল্ল্যা (২০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ছাব্বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com