শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
১২

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং বরিশাল ইউনিয়ন শাখার আয়োজনে সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম আহমেদ প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি পলাশবাড়ী – সাদুল্যাপুর আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (লেবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক।

বক্তব্য রাখেন, উপজেলা জামায়েত প্রচার সম্পাদক রুহুল আমিন, হাফেজ রবিউল ইসলাম, মোশারফ হোসেনসহ ইউনিয়ন জামায়াত, যুবজামায়াত ওলামা বিভাগ ও ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, তরুণ প্রজন্মকে ইসলামি আন্দোলনের উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে সম্পৃক্ত করতে হবে। দলমত নির্বিশেষে জনগণের আস্থা অর্জনের নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। পুরো অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, বরিশাল ইউনিয়ন জামায়াতের সহ সম্পাদক আশরাফুল ইসলাম রায়হান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com