শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন

রিয়াদ ইসলাম   |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন
২৭

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন করা হয়েছে। ২৫ শে জুন (বুধবার) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র্্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গবৃন্দ, সামাজিক সংগঠনের সমাজকর্মীবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, পরিবেশ দূষণ যেসব কারনে হয় তারমধ্যে প্লাস্টিক দ্রব্য অন্যতম। তাই আমরা সকলে প্লাস্টিক ব্যবহার থেকে দুরে থাকবো। সমাজকে সুন্দর রাখতে সকলকে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। উল্লেখ্য, পরিবেশ দিবস ৫ জুন। কিন্তু পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি ছুটি থাকার কারনে ২৫ জুন পরিবেশ দিবস পালনের জন্য নির্দেশনা দেন সরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com