শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি জামালপুর   |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন
১০

জামালপুরে একাধিক কুচক্রী মহলের ষড়যন্ত্র ও প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকালে শহরের প্রশান্তি আইডিয়াল  স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম সেলিম, প্রতিষ্ঠানের সভাপতি মো: ওহেদুর রহমান ও  শিক্ষার্থী মীর সাব্বির।  এসময় প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম সেলিম বলেন, জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের সুনামের কারণে ঈর্ষান্বিত হয়ে একদল কুচক্রি মহল অপ্রচার চালাচ্ছে। প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি। এর জন্য প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান প্রধানের কোন গাফেলতি নেই।

এই ১৩ জন শিক্ষার্থী কোন না কোন প্রতিষ্ঠানে ভর্তি ছিলো।ঐ প্রতিষ্ঠান থেকে যতক্ষণ পর্যন্ত অনলাইন টিসি না আনতে পারবে। ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের দাবী করতে পারি না।সেই সাথে আমাদের কোন সুযোগও নেই। আমরা বার বার বলার পরেও যারা সময়মতো অনলাইন টিসি আনতে সক্ষম হয়েছে তারা সবাই প্রবেশপত্র পেয়েছে। যারা ব্যর্থ হয়েছে তারা প্রবেশপত্র পায় নাই।  তিনি আরও বলেন, আমাদের কোন গাফেলতি না থাকা স্বত্বেও একাধিক কুচক্রী মহলের প্ররোচনায় আমাদের প্রতিষ্ঠানের নামে কুৎসা রটনা হচ্ছে।

যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।। প্রসঙ্গত,গতকাল বৃহস্পতিবার (২৬ জুন)   থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি এই কলেজের ১৭ শিক্ষার্থী। প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীরা প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামের ওই প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশকিছু গণমাধ্যমে প্রকাশ পায়। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের অর্থ নিলেও কিছুই দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com