শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় নিষিদ্ধ জাল জব্দে উপজেলা প্রশাসনের সফল অভিযান

রিয়াদ ইসলাম জলঢাকা:   |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় নিষিদ্ধ জাল জব্দে উপজেলা প্রশাসনের সফল অভিযান
১১

জলঢাকা উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২৬ জুন উপজেলার কয়েকটি জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম। এসময় উপজেলা প্রশাসন নিষিদ্ধ কারেন্ট জাল (টেপাই জাল) জব্দ করে তা আইন অনুযায়ী ধ্বংস করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য, সম্প্রতি অবমুক্তকৃত দেশীয় প্রজাতির পোনা মাছ (কৈ, শিং, মাগুর ও টেংরা)-এর সুরক্ষা নিশ্চিত করা।মাছের প্রাকৃতিক বৃদ্ধি এবং স্থানীয় জেলেদের জীবিকা রক্ষা করা। উপজেলা প্রশাসন জানায়, “২/৩ মাস ধৈর্য ধরে এই পোনা মাছ নিধন থেকে বিরত থাকলে সরাসরি উপকার পাবেন স্থানীয় জেলে ও আশেপাশের বসবাসকারীরা।” তাই সকলের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকুন। যেকোনো অবৈধ মাছ শিকারের তথ্য উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করুন। উল্লেখ্য, মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ (সংশোধিত ২০২০), পরিবেশ আইন-২০১০, এবং মৎস্যজীবী নিরাপত্তা বিধিমালা অনুযায়ী এধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com