শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবায় হারিয়ে যাওয়া মীম ফিরে পেল পরিবার

মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি:   |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবায় হারিয়ে যাওয়া মীম ফিরে পেল পরিবার
১২

আজ সকাল (২৮ জুন) ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্ত কমপ্লেক্সের সামনে একটি ছোট মেয়ে শিশুকে পাওয়া যায়, যার নাম মীম। শিশুটি তার মায়ের নাম সুমি আক্তার বলতে পারলেও পিতার নাম কিংবা স্থায়ী ঠিকানা বলতে পারেনি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা বিষয়টি “Voice of Kasba” নিউজ চ্যানেলকে জানায়। এরপর চ্যানেলটি তাৎক্ষণিকভাবে মেয়েটির একটি ভিডিও সংবাদ আকারে প্রকাশ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি দেখে মেয়েটির পরিবার মীমের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। পরবর্তীতে কসবা থানা পুলিশের সহায়তায় মীমকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। এই ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরে আসে এবং সকলে Voice of Kasba ও পুলিশের তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com