ইসমাইল ইমন চট্টগ্রাম | শনিবার, ২৮ জুন ২০২৫ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামে স্থানীয় উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং ফেসবুকভিত্তিক ব্যবসায়িক কৌশল শিখতে আয়োজন করা হলো ‘ফেসবুক বিজনেস বুটক্যাম্প’। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়ি এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে লীড বাংলাদেশ এবং ওয়েব ফর অল। বুটক্যাম্পটি পরিচালনা করেন লীড বাংলাদেশের গ্রোথ লীড আরাফাত ইসলাম রূপক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ, সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং মেটার (ফেসবুক) সাবেক সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার মাহফুজ আহমেদ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ফেসবুক পেইজ ব্যবহারের মাধ্যমে লাভজনক ব্যবসা পরিচালনা, বিজ্ঞাপন পরিকল্পনা, কনটেন্ট ফানেলিং, ডিজিটাল অটোমেশনসহ ব্যবসার প্রসার ঘটানোর জন্য বাস্তবভিত্তিক নানা দিক তুলে ধরা হয়।
উদ্যোক্তাদের উদ্দীপনা এবং আগ্রহ লক্ষ্য করে আয়োজকরা জানান, দেশের প্রতিটি অঞ্চলে এমন উদ্যোগ ছড়িয়ে দিতে তারা আগ্রহী। এ প্রসঙ্গে আরাফাত ইসলাম রূপক বলেন, আমরা চাই, স্থানীয় উদ্যোক্তারা যেন ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করে এগিয়ে যেতে পারেন। এ ধরনের কর্মশালা তাদের আত্মনির্ভরশীল করতে সহায়ক হবে। দেশের যেকোনো প্রতিষ্ঠান চাইলে আমরা এ উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত। উল্লেখ্য, দিনব্যাপী এই বুটক্যাম্পে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতের ব্যবসার ডিজিটাল রূপান্তর নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com