শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কিশোরগঞ্জ-হোসেনপুর সদর-১ আসনে বাম জোটের সম্ভাব্য প্রার্থী আলাল মিয়া

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি:   |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জ-হোসেনপুর সদর-১ আসনে বাম জোটের সম্ভাব্য প্রার্থী আলাল মিয়া
১৫

কিশোরগঞ্জে-হোসেনপুর সদর একটি গুরুত্বপূর্ণ আসন হওয়ার এ জেলার সব দলের নেতাদের লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন এ আসনের টিকিট পাওয়া। এবার বাম জোটের সম্ভাব্য প্রার্থী বাসদ (মার্কসবাদী) দলের জেলা সমন্বয়ক আলাল মিয়া বিগত স্বৈরাচারী সরকারের আমলে ও বর্তমানে জাতীয় ও স্থানীয় বিভিন্ন সমস্যায় সংকটে জনগণের পাশে থেকে কাজ করেছেন বাসদ মার্কসবাদী দলের হয়ে। হোসেনপুর উপজেলার থেকে নান্দাইল রাস্তা সংস্কার হোসেনপুরের হাজীপুর থেকে কিশোরগঞ্জের প্রধান সড়ক সংস্কার, অটো ইজিবাইক শ্রমিক আন্দোলনে ন্যায্য মুজুরী, লাখুহাটি ব্রিজ নির্মাণ, অটোরিকশা চালক মোশাররফ হত্যার বিচারের দাবীতে ব্যাপক আন্দোলন, কিশোরগঞ্জে চিনি কল, টেক্সটাইল মিল চালু, জেলা শহরে সদর মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতকল্পন, ফ্রি মেডিকেল ক্যাম্প, করোনাকালীন সহায়তা, কৃষি ও ক্ষেতমজুরদের বিনামূল্যে রেশনিং ব্যাবস্থা চালু, নারী শিশু নির্যাতন বন্ধ, স্কুল কলেজের বর্ধিত ফ্রী বন্ধ সহ, জাতীয় সম্পদ তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলন সংগ্রামেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।

পতিত স্বৈরাচার সরকারের আমলে ও জুলাই গনঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে আন্দোলন করতে গিয়ে বায়বার হামলার শিকার হয়েছেন। তিনি প্রতিদিন দলীয় নেতাকর্মী নিয়ে বিভিন্ন হাটবাজারে দলের প্রচারপত্র ও পথসভা করছেন। এ ব্যাপারে বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আলাল মিয়া বলেন, জনগণের অধিকার,সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম, মেহনতি মানুষের ভোট ও ভাতের লড়াই এবং জুলাই গনঅভ্যুত্থানে মূল চেতনা প্রতিষ্ঠা করতে এবার তিনি জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করে দল বা জোটগত ভাবে নির্বাচন করতে আগ্রহী। তার দল বা জোট এবার এ আসনে তাকে মনোনয়ন দিবেন বলে আলাল মিয়া আশা করছেন ৷

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com