আসাদুজ্জামান তালুকদার | শনিবার, ২৮ জুন ২০২৫ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ঝুমা আক্তার (২৩) নামে এক বিএসএস ফাইনাল পরীক্ষার্থীসহ তিনজন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। আসমা ইউনিয়নের ছয়গাও গ্রামের বাসিন্দা প্রতিবেশী হযরত আলী(৬০), আবু কালাম (২২), আজগর(৪৫), মাজেদা(৩৫)সহ ১৬/২০ জনের একটি দল সংঘবদ্ধভাবে রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায় বলে জানিয়েছে আহতরা। আহত ঝুমা আক্তার বারহাট্টা সরকারি কলেজের বিএসএস ফাইনাল পরীক্ষার্থী। আগামী পরশুদিন তার পরীক্ষা সে দিতে পারবেনা বলে আহাজারি করতে দেখা যায়। ঝুমা আরো জানায়, সন্ত্রাসীরা তার মাথা ও হাতে গুরুতর আঘাত করেছে।
এছাড়াও আহত বিউটি আক্তার (৩৫) ও নুরুন্নাহার(৫৫) জানায়, প্রতিপক্ষ হযরত আলীসহ তার লোকজন দীর্ঘদিন যাবত তাদের জমিজমা জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছিল। এসব নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে আজ বিকেলে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে। এরিপোর্ট লেখা পর্যন্ত আহতদের বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান রাত সাড়ে ৯ টা নাগাদ জানান, আহতরা থানায় এসেছিল। গুরুতর হওয়ায় আমরা আগে চিকিৎসা নিতে বলেছি। পরবর্তীতে এবিষয়ে যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com