এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : | রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট | ১৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের স্বাস্থ্য সেবা প্রদান, সেবা ও টিকাদান কর্মসূচি বিষয়ে ১০ দিনব্যাপি ডাটা কালেকশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন ২০২৬ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও) এর আর্থিক সহায়তায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক বিএসএমএমইউ) এর সহযোগিতায় কুড়িগ্রাম হাসপাতাল পাড়া সংলগ্ন বেসরকারি সংস্থা টেরেডেস হোমস এর অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার চারটি উপজেলা, কুড়িগ্রাম সদর, উলিপুর, রাজারহাট এবং ভূরুঙ্গামারী উপজেলার মোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন ডা: মুক্তা দাস এবং মোহন সরকার।
জানা যায় কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের নারী এবং শিশুদের স্বাস্থ্য এবং টিকাদান কর্মসূচির দুইমাস ব্যপি জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে, এরই অংশ হিসেবে এই প্রশিক্ষণ গ্রহন করা হয়েছে। যার সার্বিক পরিচালনায় ( প্রিন্সিপাল ইনভেস্টিগেটর) হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মো: আতিকুল হক (পিএইচডি), প্রফেসর, ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এন্ড ইনফরমাটিক্স, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা। এবং কো অর্ডিনেটর হিসেবে আছেন মো: রাতুল ইসলাম এবং দীপায়ন ব্যানার্জি বাবাই। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com