শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহেদা স্মৃতি পাঠাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

আসাদুজ্জামান তালুকদার   |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহেদা স্মৃতি পাঠাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে শাহেদা স্মৃতি পাঠাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঠাগারটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠানের মায়ের নামে। রবিবার(২৯ জুন) রাতে দুর্বৃত্তরা পাঠাগারটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন পাঠাগারটির লাইব্রেরিয়ান। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঠাগারটির বেশ কিছু বইপত্র পুড়ে যায় বলেও জানান তিনি। মঙ্গলবার (১ জুলাই) আ *গুনে পুড়ে যাওয়া পাঠাগার দেখতে যান উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির। এসময় তার সাথে ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সন্দেহজনকভাবে কয়েকজনকে আটক করা হয়েছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com