শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের লোহাগড়ায় তিন কন্যার জন্ম দিলেন গৃহবধূ আলপনা খানম

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের লোহাগড়ায় তিন কন্যার জন্ম দিলেন গৃহবধূ আলপনা খানম
১৩

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের ৩ বছর পর একসঙ্গে ৩ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৪ জুলাই) লোহাগড়া উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন মেয়ে সন্তান প্রসব করেন ওই নারী। আলপনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী। শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়গ্রামের খন্দকার সজিব হাসানের স্ত্রী আলপনা খানম ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন স্বরূপ গোলদার ও এনেস্থিসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস ও অন্যরা সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন।

এসময় তিনটি মেয়ে সন্তান জন্ম দেন ওই নারী। মা ও সন্তানদের সবাই বর্তমানে সুস্থ রয়েছেন। আলপনার স্বামী খন্দকার সজিব হাসান বলেন, আলহামদুলিল্লাহ বিয়ের ৩ বছর পর আমাদের দাম্পত্য জীবনে আমার স্ত্রীর ৩টি মেয়ে সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি। আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই। শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, শুক্রবার সকালে একজন রোগী ভর্তি হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক নারীর তিনটি মেয়ে সন্তান হয়েছে। বাচ্চা তিনটি ও তার মা সুস্থ আছেন। হাসপাতাল থেকে রোগীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে গাইনি সার্জন চিকিৎসক স্বরূপ গোলদার বলেন, প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিল। শুক্রবার সকালে তাকে হসপিটালে ভর্তি করা হলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি মেয়ে সন্তান হয়। তিন শিশু কন্যা ও তার মা সুস্থ রয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com