শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ

জয়নাল আবেদীন:   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ
৩১

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ জুলাই) বিকালে বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ,দপ্তর সম্পাদক সম্পাদক প্রফেসর আলমগীর কবির, সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ মেম্বার,সহসভাপতি আহম্মাদ আলী শাহীন,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,অর্থ সম্পাদক নজরুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,বেনাপোল পৌর যুবদলের আহব্বায়ক মফিজুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর সহ কায়বা ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com