আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | সোমবার, ০৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাঘাটায় বাঙ্গালী নদীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনে জরিত ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের ক্যাপ্টেন রুবায়েত এর নেতৃত্বে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন সতিতলা এলাকায় বাঙালি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটকৃত ব্যক্তিরা হলেন সাঘাটা উপজেলার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া, হাপানিয়া গ্রমের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া, গজারি গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া,সতিতলা গ্রামের আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম,উল্লাসোনাতলা গ্রামের ওহতুল মন্ডলের ছেলে আলী হোসেন এবং পবনতাইড় কালু ব্যাপারির ছেলে বকুল মিয়া। পরে আটক ৬ জন বালু ব্যবসায়ী ও জব্দ করা ড্রেজার মেশিন সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com