| বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | ২৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছে। এই প্রথম ময়মনসিংহে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত কাউন্সিলে উৎসবমুখর পরিবেশে জেলা কমিটির নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ মোশাররফ হোসেন ও রবিউল হাসান রবি। সেখানে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ মোশাররফ হোসেন। সাধারণ সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন ফিরোজ সরকারের বিপরীতে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মঈন উদ্দিন খান মাহিন পান ৩০ ভোট, প্রতিদ্বন্দ্বী ছিলেন কাঞ্চন আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে আমিরুল ইসলাম ৪৩ ভোটে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বিতা করেন জিন্নাহ মিয়া আকাশ।
উল্লেখ্য, সিনিয়র সহ সভাপতি পদে হাকিম আবুল কালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ভোটার ছিল ৬৪ জন, যা প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করেছে। নির্বাচনের পর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের যৌথ স্বাক্ষরে ৫৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com