ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি | বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
মামলার বাদীনি স্বপ্না রানী ধর (৫৮) গত ০৭/০৭/২০২৫খ্রিঃ তারিখ তার ছোট ভাইয়ের মেয়ের বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য আনোয়ারা থেকে সিএনজি যোগে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের ইকবাল কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা করেন। বাদীনি ঐ দিন বিকাল অনুমান ০৫:১০ মিনিটের সময় বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্ত্বরের পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সিএনজি থেকে নেমে তার সাথে থাকা কাপড়ের বড় ব্যাগ বাদীনির পাশে রাস্তার উপর রেখে মোবাইলে কথা বলছিলো। কথা বলা শেষে দেখেন যে, তার ব্যাগটি যথাস্থানে নাই।বাদীনির ব্যাগের ভিতরে স্বর্ণের মোড়ানো ০২টি শাঁখা যার ওজন ০১ ভরি, মূল্য অনুমান ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা, স্বর্ণের হাতের পলা ০২টি, যার ওজন ০১ ভরি, মূল্য অনুমান ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা, আয়স্থী চুড়ি ০১টি, যার ওজন ১০ আনা, মূল্য অনুমান ১,১০,০০০/- (একলক্ষ দশ হাজার) টাকা, স্বর্ণের আংটি ০১টি যার ওজন ৫ আনা, মূল্য অনুমান ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা, স্বর্ণের গলার বল মালাযুক্ত চেইন ০১টি যার ওজন ১.৫ ভরি, মূল্য অনুমান ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা, লকেটসহ ০১টি চেইন যার ওজন ২.৩ ভরি, মূল্য অনুমান ৪,১৪,০০০/- (চার লক্ষ চৌদ্দ হাজার) টাকা, ০১টি রেডমি এন্ড্রয়েড মোবাইল ফোন, যার সীম নাম্বার-০১৮৮৭৯১৪২৯১ সংযুক্ত, মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা, নগদ ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকাসহ সর্বমোট=১২,৩২,৫০০/-(বারো লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকার মালামাল ছিল।
বাদীনির ধারণা অজ্ঞাতনামা চোর/চোরেরা কৌশলে বাদীনি মোবাইল ফোনে কথা বলার সময় ব্যাগটি চুরি করে নিয়ে যায়। বাদীনি ব্যাগটি সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার বিষয়ে অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে বাকলিয়া থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করলে বাকলিয়া থানার মামলা নং-১২, তারিখ-০৮/৭/ ২০২৫ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাত ঘণ্টার মধ্যে মামলার ঘটনার সহিত জড়িত আসামি ১। নুর হোসেন কালু (৩১), পিতা-মৃত ফতেহ মাহমুদ, মাতা-রাশেদা বেগম, সাং-জলদি, সরল বাজার, কালূ পাগলার বাড়ী, ৭নং ওয়ার্ড, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-হাফেজ নগর, তুলাতলী, লিজা কলোনী (হারুন সওদাগরের কলোনী), থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার স্বীকারোক্তি ও দেখানোমতে এবং বাদীনির সনাক্তমতে আসামীর বাসা হতে বাদীনির চোরাই যাওয়া ১। ০২টি শাঁখা যার ওজন ০১ ভরি, মূল্য অনুমান ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা, ২। স্বর্ণের হাতের পলা ০২টি, যার ওজন ০১ ভরি, মূল্য অনুমান ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা, ৩। আয়স্থী চুড়ি ০১টি, যার ওজন ১০ আনা, মূল্য অনুমান ১,১০,০০০/- (একলক্ষ দশ হাজার) টাকা, ৪। স্বর্ণের আংটি ০১টি যার ওজন ৫ আনা, মূল্য অনুমান ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা, ৫। স্বর্ণের গলার বল মালাযুক্ত চেইন ০১টি যার ওজন ১.৫ ভরি, মূল্য অনুমান ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা, ৬। লকেটসহ ০১টি চেইন যার ওজন ২.৩ ভরি, মূল্য অনুমান ৪,১৪,০০০/- (চার লক্ষ চৌদ্দ হাজার) টাকা, ৭। ০১টি রেডমি এন্ড্রয়েড মোবাইল ফোন, যার সীম নাম্বার-০১৮৮৭৯১৪২৯১ সংযুক্ত , মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকাসহ সর্বমোট=১২,৩২,৫০০ (বারো লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকার স্বর্ণালংকার এবং উক্ত ব্যাগে শাড়ীসহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র উদ্ধার করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী নুর হোসেন কালু (৩১) এর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com