শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবির নীলফামারী জেলা সমিতির নেতৃত্বে রাউফুল্লাহ,মঞ্জুরুল

ইবি প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবির নীলফামারী জেলা সমিতির নেতৃত্বে রাউফুল্লাহ,মঞ্জুরুল
৭৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নীলফামারী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা সমিতি’র নতুন ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাউফুল্লাহ খান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফাইন আর্টস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল আহমেদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে সহসভাপতি হিসেবে আব্দুল্লাহ আল কাফি, রাকিব হাসনাত ও আয়েশা সিদ্দিকা মনি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শাফিউল ইসলাম ও গালিব আনান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রুমন ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে ভীষ্মদেব,দপ্তর সম্পাদক হিসেবে মো. কামরুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক হিসেবে আনিত্য কুমার রায়, অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান, সহকারী অর্থ সম্পাদক কাজী আনিতা জামান,প্রচার সম্পাদক ফারহানা ইয়াসমিন, উপ-প্রচার সম্পাদক মো. মোজাহিদ হোসেন, আইন সম্পাদক আজমেরী রহমান, উপ আইন সম্পাদক মো. গোলাম রব্বানী মিজান,সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী বৈশাখী, উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আরও আছেন ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ ইসলাম, উপ ক্রীড়া সম্পাদক শিমুল রানা সোহান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে সম্রাট ইসলাম, মো. রাশেদ ইসলাম,শম্পা আক্তার, সাদিকুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, সাফায়েত বাধন, আদুরী তামান্না, মোহন রায়, রায়হান ইসলাম, আলিফ ইসলাম, আফরিন আক্তার মৌ এবং রেজা।

সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আহমেদ বলেন,”নীলফামারী জেলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব অর্পন করায় আমি অত্যন্ত আনন্দিত। এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, বরং একটি অঙ্গীকার। জেলা থেকে আগত শিক্ষার্থী ভাই-বোনদের পাশে থেকে, তাঁদের প্রয়োজন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকারাবদ্ধ। সিনিয়র এবং জুনিয়র সবার আকুণ্ঠ ভালোবাসা, বিশ্বাস এবং সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে। আপনাদের সহযাত্রা এবং আস্থা আমার পথচলায় সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে। আমরা সবাই একসাথে মিলেমিশে একটি ঐক্যবদ্ধ, সচেতন এবং সহানুভূতিশীল ছাত্রসমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। ”

সদ্য নির্বাচিত সভাপতি রাউফুল্লাহ খান বলেন,”নীলফামারী জেলা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নীলফামারী জেলা থেকে আগত প্রতিটি ছাত্র-ছাত্রীর কল্যাণে কাজ করার এক মহান দায়িত্ব ও অঙ্গীকার।
আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রয়াস ও পারস্পরিক শ্রদ্ধা-ভিত্তিক সহযোগিতার মাধ্যমেই আমরা আমাদের সংগঠনকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করতে পারব।
আপনাদের পাশে নিয়ে, সবার কল্যাণে কাজ করাই হবে আমার অগ্রাধিকার। দোয়া করবেন যেন আমি আমার দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি।”

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com