শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশের সকল গুরুত্বপূর্ণ দফতরে স্টুডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রতিবাদলিপি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের সকল গুরুত্বপূর্ণ দফতরে স্টুডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রতিবাদলিপি
১০

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। শুক্রবার (১১ জুলাই) এই মর্মান্তিক ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (USAB)। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় জনসমক্ষে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা ও বুক থেঁতলে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনা ভিডিও আজকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইউএসএবি’র পক্ষ থেকে একটি লিখিত প্রতিবাদপত্র প্রধানমন্ত্রী উপদেষ্টা কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের আইজিপি, জাতীয় প্রেসক্লাব, জেলা প্রশাসন (ঢাকা), ও কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। প্রতিবাদপত্রে বলা হয়, “এই নৃশংস হত্যাকাণ্ড আমাদের সকলের মানবতা ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি সভ্য সমাজে এ ধরনের নির্মম ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।” ইউএসএবি অভিযোগ করেছে, দেশে ঘন ঘন এমন হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু প্রশাসনিক পদক্ষেপ অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নয় বা বিলম্বিত হয়। এতে জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে, এবং আইনের শাসন হুমকির মুখে পড়ছে। প্রতিবাদপত্রে আরও বলা হয়, “অপরাধীরা দিনদুপুরে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। প্রশাসনের দায়বদ্ধতা বাড়াতে হবে। তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সময়োপযোগী পদক্ষেপ নিশ্চিত করতে হবে।” সংগঠনটির সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিরুজ্জামান বলেন, “অপরাধীর কোনো দল, ধর্ম, গোত্র বা লিঙ্গ হয় না—তার একমাত্র পরিচয় সে একজন অপরাধী।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, তদন্তে কোনো গাফিলতি যেন না থাকে। নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনের জোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাই—দলের ভেতরে ফিল্টারিং করে দুষ্কৃতিকারীদের নির্মূল করুন।” সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহমুদুল হাসান মিল্লাত বলেন, “অপরাধী ও ভুক্তভোগীর দল নেই, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদের বেপরোয়া আচরণের দায় এড়াতে পারে না। কুকর্মে মদদ দিয়ে পরে নাটকীয়ভাবে বহিষ্কার করাকে আমরা প্রত্যাখ্যান করি। এখনই সময় সারাদেশের ছাত্রসমাজকে একসাথে দাঁড়িয়ে চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার।” উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত ইউএসএবি (USAB) দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করছে। সংগঠনটি উপবৃত্তি, সেশনজট, সহনশীল শিক্ষাব্যবস্থা এবং জেলা-ভিত্তিক ছাত্রকল্যাণ সমিতির মধ্যে সমন্বয়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই মাঠে সক্রিয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com