বিশেষ প্রতিনিধি।। | শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে
চকবাজারের ব্যবসায়ী হত্যাকাণ্ড আমাদের আইয়্যামে জাহেলিয়াত যুগে ফিরিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মশিউর রহমান জিসান। মশিউর রহমান জিসান বলেন, চকবাজারের ব্যবসায়ী হত্যাকাণ্ড আমাদের আইয়্যামে জাহেলিয়াত যুগে ফিরিয়ে নিয়ে গেছে। সেই সময় যেমন পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করা হতো, আজকে ঠিক সেই চিত্র আমাদের সামনে ভেসে উঠেছে এবং এই হত্যাকাণ্ড আমাদের সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত নেক্কারজনক ঘটনা। আমরা চাই খুনি যে দলেরই হোক, সে যেন কোন রাজনৈতিক পরিচয়ে পার পেয়ে না যায়। জিসান বলেন, আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আমাদের দেখতে না হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com