মাহিন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: | রবিবার, ১৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় দেশব্যাপী চলমান ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলে সংহতি প্রকাশ করে অংশ নেয় গণঅধিকার পরিষদ ধোবাউড়া উপজেলা শাখা।
বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান মাহিন।
তিনি বলেন, “যাদের সঙ্গে নিয়ে আমরা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছি, তাদের একটি অংশ আজ রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতে করে আমাদের দিকেও আঙুল উঠছে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি ও সহিংসতা দমনে বড় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনে আরেকটি ৩৬ জুলাইয়ের মতো জনঅভ্যুত্থান দরকার হলে, আমরা প্রস্তুত আছি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলনে ভূমিকা রাখতে হবে।”
ছাত্র ও জনতার রক্তের বিনিময়ে গঠিত নতুন বাংলাদেশে কোনো নৈরাজ্য বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধোবাউড়া শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান মাহিন, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জিন্নত আলী, যুব অধিকার পরিষদের সভাপতি আজিজ খান, ছাত্র অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক এনামুল হক বিজয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com