শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

মোঃ রাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
৩৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন সময়ে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।  সোমবার (১৪ জুলাই) বিকেল ৩ টায়  উপজেলা পরিষদ চত্বরে  উপজেলার ১০টি ইউনিয়নে বিভিন্ন সময়ে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে অনুদান হিসেবে ১ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, জয়মরিহাট ইনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ , ভূরুঙ্গামারী সদরের ইউপি সদস্য আঃ লতিফ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন প্রমুখ। অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন অনুদান পেয়ে উপজেলা প্রশাসনরে প্রতি কৃতজ্ঞতা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ঢেউটিন ও ৩ হাজার করে টাকা অগ্নিকান্ড ,নদীভাঙ্গন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যয়ক্রমে ১০ ইউনিয়নে ১১৯টি পরিবারের মাঝে করে বিতরণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com