শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ময়মনসিংহের ত্রিশাল থানার আলোচিত হত্যা মামলার পলাতক আসামী মিজান’কে খাগড়াছড়ি সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ময়মনসিংহের ত্রিশাল থানার আলোচিত হত্যা মামলার পলাতক আসামী মিজান’কে খাগড়াছড়ি  সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম
১২

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মামলা নং-১৯, তারিখ-১৭ জুন ২০২৫ইং, ধারাঃ ৩০২/৩৪, পেনলা কোড ১৮৬০, মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মিজান খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ জুলাই ২০২৫ ইং তারিখে আনুমানিক ০৩:২০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল খাগড়াছড়ি জেলার সদর থানাধীন কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মিজান (১৯), পিতা-লাল মিয়া, সাং-মাগুড়জোড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com