আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামে একজন ‘চিহ্নিত কারবারি’ আটক হয়েছে। জব্দ করা হয়েছে ২২০ পিস ইয়াবা।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে । আটক আব্দুর রাজ্জাক শেখ ওই গ্রামের মৃত আজিজার রহমান শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আব্দুর রাজ্জাক শেখ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবাসহ ওই কারবারিকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com