আসাদুজ্জামান তালুকদার : | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজার এলাকায় নিজের জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন মো: শাহ পরান।
তিনি জানান, বছরখানেক আগে তিনি জমিটি কিনেছেন এখন হঠাৎ করে ত্রিশাল পৌর এলাকার বাসিন্দা মোঃ আলমগীর কবির (৫৩) নামে এক ব্যক্তি পূর্বধলা থানায় মিথ্যা লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, আলমগীর কবির তার পিতা মৃত আলতাব আলী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পূর্বধলার ফাজিলপুর মৌজায় ৬০ শতাংশ জমি পান। কিন্তু শাহ পরান বলছেন তিনি বছরখানেক আগে জমিটি কিনেছেন প্রকৃত মালিকের কাছ থেকে।
এবিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এন নুরুল আলম বিষয়টি গণমাধ্যমে জানান, এবিষয়ে তদন্ত চলছে। প্রাথমিক ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com