শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
২১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রথম বারের মতো যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ‘জুলাইয়ের গল্প বলা’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মরণে তাঁদের আত্মত্যাগ, দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের অবদান শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। বক্তারা বলেন, ‘জুলাই শহীদ দিবস’ জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুর রহমান, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি দ্বীন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সালাহ্ উদ্দিন নান্টু, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, সাংবাদিক মো. মো. নাঈমুজ্জামান নাঈম‌ ও উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com