ফরিদপুর জেলা প্রতিনিধি- | শনিবার, ১৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসনে ওয়ালিদ হোসাইন (৩৮) নামের যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ। আটককৃত ওয়ালিদ হোসাইন চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কে এম ডাংগীর ওয়াহেদ বেপারীর ছেলে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউললাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁর যাবত জীবন সাজা হয়। এর পর থেকে সে পালাতক ছিল। গত কাল শুক্রবার (১৮ জুলাই) রাত্রীতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিদ হোসাইন বাড়িতে অবস্থান করার কথা আমরা জানতে পেরে এস আই ওয়াছেক মিয়ার নেতৃত্বে এবং সঙ্গীয় ফোর্স সহ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এছাড়াও তিনি বলেন, শনিবার সকালে আটক ওয়ালিদ হোসাইনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com