শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চুরি মামলায় সাজাপ্রাপ্ত এবং ১০টির অধিক মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুরি মামলায় সাজাপ্রাপ্ত এবং ১০টির অধিক মামলার আসামি গ্রেফতার
২০

চুরি মামলায় সাজাপ্রাপ্ত এবং ১০টির অধিক মামলার আসামী আন্তঃজেলা সিএনজি চোর চক্রের মূলহোতা দুলাল মিয়া’কে ফেনীর মহিপাল এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার সোনাগাজী থানার মামলা নং-০৮, তারিখ ২৪ অক্টোবর ২০১৭ইং ধারাঃ ৩৭৯ পেনাল কোড ১৮৬০ মামলার ১ বছর ২ মাস সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দুলাল মিয়া ফেনী জেলার ফেনী সদর মডেল থানা এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ১৯ জুলাই আনুমানিক বিকেল ০৫: ৫০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন মহিপাল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ দুলাল মিয়া, পিতা-মৃত জুলফ মিয়া, সাং-সুজাপুর, থানা-সোনাগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ দুলাল মিয়া এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর, সোনাগাজী এবং ছাগলনাইয়া থানার চুরি, ডাকাতি এবং ছিনতাই সংক্রান্তে ১০টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার সোনাগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com