শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫

আজ ২০ জুলাই, রবিবার দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এস. খোকন, সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

মতবিনিময়কালে ইউএনও দীপ জন মিত্র বলেন,”ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে। সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি আপনাদের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,”যেকোনো অনিয়ম, দুর্নীতি বা সমস্যা দ্রুত জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অংশীদারত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সভায় সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com