শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
১২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর ও করনাইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানকালে ভবানন্দপুর এলাকা থেকে মৃত আঃ রশিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪৮) কে ১০ পিস ইয়াবাসহ এবং করনাইট গুচ্ছগ্রাম এলাকা থেকে মৃত মনসুর আলীর ছেলে মোঃ আলাউদ্দিন (২৫) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com