ফজলে রাব্বি: | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনার কবলে আহতদের রক্তদানের মাধ্যমে পাশে থাকার জন্য নেতাকর্মীদেরকে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর পশ্চিম শাখার নির্দেশনা প্রদান।
বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ঔষধ সরবরাহ সহ যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর নির্দেশনা মোতাবেক নিকটবর্তী শাখাসমূহকে দিকনির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর পশ্চিম থানা শাখার সভাপতি নূর আলিফ হাসান অপূর্ব এবং সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর পশ্চিম থানা শাখার সভাপতি নূর আলিফ হাসান অপূর্ব এবং সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ সুজন বলেন,বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ আকস্মিক এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com