শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকায় অনুষ্ঠিত নীতিগত সংলাপে ‘রাস্তার শিশুর প্রতি সহিংসতা’ বন্ধের জোর দাবি

জাতীয় প্রেস ক্লাব, ঢাকা:   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় অনুষ্ঠিত নীতিগত সংলাপে ‘রাস্তার শিশুর প্রতি সহিংসতা’ বন্ধের জোর দাবি
৩৩

গ্লোবাল স্ট্রিট কানেক্ট (GSC) আয়োজিত “স্ট্রিট চাইল্ড প্রোটেকশন অ্যাওয়ারনেস উইক (১৮–২৪ জুলাই ২০২৫)”-এর অংশ হিসেবে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ নীতিগত সংলাপ – “রাস্তার শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি”।

সরকারি কর্মকর্তা, সমাজকর্মী, গবেষক, শিশু অধিকারকর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই সংলাপে উপস্থাপিত হয় একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিবেদন:
“Violence Against Street-connected Children and its Implications on Health and Mental Health” – গ্লোবাল স্ট্রিট কানেক্ট পরিচালিত এই গবেষণায় সহায়তা করেছে ওপেন ইউনিভার্সিটি, ইউকে এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব সোশ্যাল ওয়ার্ক, ইউএসএ।

গবেষণায় ৫৯২ জন রাস্তার শিশুর উপর পরিচালিত জরিপ ও ৩২ জনের গভীর সাক্ষাৎকারের ভিত্তিতে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র:

১০০% শিশু শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার ৯৫% শিশু আর্থিক নির্যাতনের ভুক্তভোগী

এই সহিংসতার অভিজ্ঞতা তাদের ভবিষ্যত মানসিক ও শারীরিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে।

ড. হাসান রেজা, গ্লোবাল স্ট্রিট কানেক্ট-এর প্রতিনিধি হিসেবে বলেন, “এই শিশুদের রক্ষা করতে হলে আমাদের অবিলম্বে নীতিমালার সংস্কার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
ড. শরীফ হায়দার, শিশুদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বলেন, “শৈশবের ট্রমা শিশুদের মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে, তাই আমাদের একটি ট্রমা-সংবেদনশীল এবং অধিকারভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
মো. আবদুস সামাদ, GSC-এর ক্যাম্পেইন সমন্বয়কারী, অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং ভবিষ্যতের জন্য একটি নীতিনির্ধারণী রোডম্যাপ উপস্থাপন করেন।

সংলাপের শেষে, অংশগ্রহণকারীরা তিনটি মূল দাবিতে একমত হন:

শিশুদের সুরক্ষায় একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নীতিমালা প্রণয়ন

পুনর্বাসন ও সেবা প্রদানের কার্যকর ব্যবস্থা

শিশুদের ক্ষমতায়নে কমিউনিটি-নির্ভর উদ্যোগ গ্রহণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com