| বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৩০২ বার পঠিত | পড়ুন মিনিটে
Child Protection Awareness Week 2025 উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ সেমিনার “Vulnerability in Childhood and Vulnerable Children” অনুষ্ঠিত হয় Bangladesh Medical University (BMU)-এর Basic Science Building-এর অষ্টম তলায়। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে Department of Public Health and Informatics, BMU, সহযোগিতায় ছিল The Open University (UK), Indiana University School of Social Work (USA) এবং Global Street Connect (GSC)।
Professor Dr. Md. Shahinul Alam, Vice Chancellor, BMU সেমিনারে ছিলেন Chief Guest হিসেবে এবং সভাপতিত্ব করেন Professor Dr. Md. Mujibur Rahman Hawlader, Pro Vice Chancellor (Research & Development)। Keynote Speech প্রদান করেন Professor Dr. Md. Atiqul Haque, Chairman, Department of Public Health and Informatics এবং Dean, Preventive and Social Medicine, BMU।
Dr. Hasan Reza, Associate Professor, Indiana University থেকে Global Street Connect পরিচালিত একটি nationwide mixed-methods study-র ফলাফল উপস্থাপন করেন, যেখানে বাংলাদেশের street-connected শিশুদের ওপর নির্যাতনের বাস্তবতা তুলে ধরা হয়।
গবেষণার মূল তথ্যাবলি:
১০০% শিশু শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে।
প্রায় সকলেই অর্থনৈতিক শোষণের মুখোমুখি হয়েছে।
২৭% শিশু জানে না তাদের পিতা-মাতার অবস্থান সম্পর্কে।
৯৭% শিশু এসেছে অত্যন্ত নিম্ন socio-economic background থেকে।
Dr. Hasan Reza বলেন, “এই শিশুদের প্রতিদিনের জীবনে যে পরিমাণ trauma ঘটে, তা শুধু তাদের শৈশব নয়, ভবিষ্যত জীবনেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। সময়মতো সহায়তা না পেলে, মানসিক স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ হতে পারে।”
Dr. Sharif Haider, mental health clinician এবং faculty member, The Open University, UK থেকে বলেন, “Mental health কোনো গৌণ বিষয় নয়—এটাই শিশু সুরক্ষার কেন্দ্রবিন্দু। গবেষণা বলছে, একটি শিশুর জীবনে যত বেশি Adverse Childhood Experiences (ACEs) ঘটে, তার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি তত বেশি। সহিংসতা প্রতিটি শিশুর মনে অদৃশ্য দাগ রেখে যায়, যা সারাজীবন বহন করে বেড়াতে হয়।”
সেশনের শুরুতে Professor Dr. Fariha Haseen বলেন, “শিশু সুরক্ষা নিশ্চিত করতে public health, policy এবং social justice খাতে সমন্বিতভাবে কাজ করতেই হবে।”
সেমিনারের শেষাংশে বক্তারা এবং অংশগ্রহণকারীরা বাংলাদেশের street-connected শিশুদের প্রতি সহিংসতা বন্ধে দীর্ঘমেয়াদি ও বহুমুখী কর্মপন্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এই সেমিনারটি ছিল Global Street Connect পরিচালিত জাতীয় পর্যায়ের প্রচারণা “Break the Cycle – Stop Violence Against Street Children” এর অংশ, যার উদ্দেশ্য হলো শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং নীতিনির্ধারণে গঠনমূলক পরিবর্তন আনা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com