মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলী।
গতকাল ২৩ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত মনোহরপুর গ্রামে ১নং আসামী সাগর গাজীর নিজ বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেল (চাবিসহ), দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটককৃত আসামি১) সাগর গাজী (২৮), পিতা মৃত ছফর আলী গাজী, গ্রাম মনোহরপুর, থানা মনিরামপুর, যশোর।২) রাজু বৈরাগী ওরফে পরান (২৫), পিতা শ্যামল বৈরাগী, গ্রাম আরুয়া বৈরাগীপাড়া, থানা কেশবপুর, যশোর।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে অংশ নেন এসআই জামাল হোসেন, এএসআই গোলাম মোস্তফা, আজগার আলী এবং সিপাই হাসানুজ্জামান, রাজু আহম্মেদ ও সুমন আহম্মেদ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে পরিদর্শক মোঃ রাসেল আলী বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান এবং এটি আরও জোরদার হবে। যেকোনো মূল্যে এই সামাজিক ব্যাধিকে দমন করা হবে।সচেতন মহল অভিযানটির প্রশংসা করেছেন এবং অভিযান চলমান রাখার আহ্বান জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com