শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি:   |   শুক্রবার, ২৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা
১০

কিশোরগঞ্জের হোসেনপুরে নবম শ্রেনীর ছাত্রি সুবর্ণা আক্তার (১৫) নিজ বাড়িতে আত্মহত্যা করেছে বলে তার বাড়ির লোকজন জানিয়েছেন। সে উপজেলার লুলিকান্দি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আনুহা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সুবর্ণা আক্তার ঐ গ্রামের কামাল উদ্দিনের মেয়ে ও স্থানীয় লুলিকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তার প্রতিবেশিরা জানান, ঘটনার দিন সন্ধ্যার পর থেকে সুবর্ণাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ীর লোকজন অনেক খুজাঁখুজিঁর পর বাড়ীর পাশের এক ঘরের দরজা-জানালা বন্ধ দেখে সন্দেহ হলে তারা ডাকাডাকি করতে থাকেন।

কিন্তু কোনো সাড়া না পেয়ে লোকজন দরজা ভেংঙে সুবর্ণাকে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখতে পান। পরে বাড়ীর লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্নে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুক হোসেন জানান, স্কুল ছাত্রী মৃত্যুর ঘটনায় আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন করতে লাশ মায়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com