শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মিথ্যা মামলা প্রতাহারসহ ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মিথ্যা মামলা প্রতাহারসহ ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
১৯

গাইবান্ধার সাদুল্লাপুরে মিথ্যা মামলা প্রতাহারসহ ধর্ষককে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা কামরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আজাহার আলী, মাছুদ মিয়া, খলিলুর রহমান, ভিকটিমের নানা, বাবা ও মাসহ অনেকে। বক্তারা বলেন, উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে নাইম মিয়া একই গ্রামের এক কিশোরীকে জোরপুর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় অন্তঃস্বত্বা হয়ে পড়লে ধর্ষক নাইম ও তার পরিবার কৌশলে এই কিশোরীর গর্ভপাত ঘটায়।

এ নিয়ে কিশোরীর মা জেলেখা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলা প্রত্যাহার করে নিতে ধর্ষকের বাবা শহিদ মিয়াসহ আরও অনেকে বাদি জেলেখা বেগমের ওপর চাপ সৃষ্টি করেন। এতে বাদী অসম্মতি জানালে বাদীসহ তার ভাগনি জামাইকে পরিকল্পিতভাবে আটক দিয়ে বেধরক মারপিট করে শহিদ মিয়াসহ পক্ষীয় লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মামলার বাদী জেলেখা খাতুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এমন অপরাধ থেকে বাঁচতে প্রতিপক্ষগণ উল্টো থানার ওসির সঙ্গে আতাঁত করে বাদী জেলেখাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা চুরির এজাহার দায়ের করেন। এ এজাহার তদন্ত ছাড়াই মামলা হিসেবে রুজু করেছে ওসি। রহস্যজনকভাবে ধর্ষককে গ্রেফতার না করে এবং ধর্ষিতার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা হওয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। সেইসঙ্গে ধর্ষক নাইমের পরিবারের হুমকিতে বাড়িছাড়া হয়ে বেড়াচ্ছে ধর্ষিতার পরিবার। তাই অবিলম্বে ধর্ষক নাইমকে গ্রেফতারসহ বিবাদী শহিদ মিয়া গংদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ন্যায় বিচারের দাবি জানান বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com