মো: হৃদয়, খাগড়াছড়ি প্রতিনিধি: | রবিবার, ২৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয় পাহাড়ি-বাঙালি ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন।
সকালে দিনব্যাপী উপজেলা সদরের ইংলিশ স্কুলে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন নাহিয়ান কবির। এতে স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন তিনি। প্রায় ৩০০ জন রোগী এই চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহন করেন।
এসময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. রেজোআনুল হকসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com