শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ভেজাল খাদ্য রাখার দায়ে ৩ প্রতিষ্টানকে জরিমানা

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি:   |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ভেজাল খাদ্য রাখার দায়ে ৩ প্রতিষ্টানকে জরিমানা
১৭

কিশোরগঞ্জের হোসেনপুরে বিশুদ্ধ খাদ্য আদালত ভেজাল বিরুধী অভিযান চালিয়ে দুই হোটেল ও এক মিষ্টান্ন ভান্ডার মালিককে ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।

ভেজাল বিরুধী এ আদালতের অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল। খাদ্য আদালত সুত্রে জানা যায় শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি হোসেনপুর উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদন ও ব্যবসা প্রতিষ্ঠানে আদালত পরিচালনা করেন।

এ সময় পরিদর্শনে অসহযোগিতা এবং ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণের অভিযোগে ময়নামতি রেস্টুরেন্টকে এক লাখ টাকা ও ফ্রিজে বাসি মুরগির মাংস সংরক্ষণসহ বিভিন্ন অপরাধের দায়ে শাহী মহল রেস্তারাকে এক লাখ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধের দায়ে কুলেশ্বরী মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন কিশোরগঞ্জ জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আদালত জানিয়েছেন জনস্বার্থে বিশুুদ্ধ খাদ্য আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com