আবু মোছা রাশিয়া প্রতিনিধ। | সোমবার, ২৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | ২৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গেল শনিবার লাকাদা পার্কে রাশিয়ায় মস্কোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাশিয়া শাখার বার্ষিক বনভোজন ও নতুন ৭১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি শাহিন খান সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম পাটোয়ারী। সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মজুমদার যৌথ সঞ্চালনায় শাহিন খান সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাশিয়া বিএনপি প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম মুক্তাদির, বিশেষ অতিথি ছিলেন রাশিয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুর শরিফ, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাহার, সহ-সভাপতি মানিকুজ্জামান, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সাইমন আজিম, কার্যকর কমিটির ১ নং সদস্য এ কে এম আহসানুল কিবরিয়া জুয়েল, কার্যকরী কমিটির সদস্য সাইফুল ইসলাম নাসিম, মুজাফর হোসাইন,আমান রহমান, মোঃ হাবিব উল্লাহ, তৌফিকুল ইসলাম, হাসান মজুমদার, মোঃ ফারুক, আলাউদ্দিন মজুমদার, কবির হোসেন মনির আহমেদ, ইকু আলী সহ রাশিয়ার শাখার বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, মহিলাদের জন্য জনপ্রিয় বালিশ খেলা, আর শিশুদের জন্য ফুটবল খেলার আয়োজন করা হয়। এছাড়াও ছিল লটারির ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান যা অতিথিদের আনন্দে ভরিয়ে তোলে। অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসে থেকেও দেশের রাজনীতি ও সংগঠনের কার্যক্রম এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, রাশিয়ার মাটিতে কিছু সময়ের জন্য মনে হয়েছিল একটু বাংলাদেশ চমৎকার একটি বনভোজনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছে রাশিয়া বিএনপির সকল সদস্যকে,দিনব্যাপী আয়োজিত এই বনভোজন শেষে ছিল বিভিন্ন রকম খাবারের আয়োজন,গান হাসি আর স্মৃতির মাঝে সমাপ্ত হয় রাশিয়া বিএনপির এই অনন্য আয়োজন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com