শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বাস্থ্য বিভাগের অভিযান, গাইবান্ধায় ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্য বিভাগের অভিযান, গাইবান্ধায় ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
৪২

গাইবান্ধায় অনুমোদনহীন ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদের নেতৃত্বে জেলা শহরে অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়।

সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হচ্ছে, শহরের হাসপাতাল রোডের নিউ সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, কাচারি বাজারের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, কলেজ রোডের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সদরের তুলশীঘাট বাজারের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ জানান, অনুমোদন না নিয়ে
দীর্ঘদিন থেকে এসব ডায়াগনস্টিক পরিচালিত হয়ে আসছিল। বৈধ কাগজপত্র না থাকায় ও তাদের ল্যাবে মেয়াদ উত্তীর্ন পরীক্ষার কিট ও সরঞ্জামাদি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com