শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের পক্ষ থেকে মশিউর রহমান জিসানকে সংবর্ধনা প্রদান।।

বিশেষ প্রতিনিধি।।   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের পক্ষ থেকে মশিউর রহমান জিসানকে সংবর্ধনা প্রদান।।
১৩

রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মশিউর রহমান জিসানকে সংবর্ধনা প্রদান করা হয়। রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মশিউর রহমান জিসান, এসময় তাকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এসময় মশিউর রহমান জিসানকে সংবর্ধনা তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শ্রীনগর উপজেলা শাখার সাবেক আহবায়ক লিমন মোড়ল এবং শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ বাদশা সহ সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সকালের অংশে বক্তব্য রাখেন সরকারী শ্রীনগর কলেজের অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, ফারুক হোসেন মোড়ল, পাটাভোগ ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল হক ডিউক, প্যারাগন শ্রীনগর শাখার পরিচালক করিম হোসেন শ্রাবন প্রমুখ।

বিকালে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজন হায়দার জনি,শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর (উত্তর) এর সভাপতি মশিউর রহমান জিসান, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরাফাত রায়হান সাকিব, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফুল ইসলাম অভি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল, সরকারী শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল আহমেদ টিপু প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com