শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দ্রিমা থানাধীন এলাকায় নিজ উদ্যোগে লাইট লাগিয়ে আলো ফিরিয়ে আনলেন যুবনেতা মানিক

নিজস্ব প্রতিবেদক:   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দ্রিমা থানাধীন এলাকায় নিজ উদ্যোগে লাইট লাগিয়ে আলো ফিরিয়ে আনলেন যুবনেতা মানিক
১৯

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির কারণে রাস্তার পাশের লাইটপোস্টের লাইট নষ্ট হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এ পরিস্থিতিতে চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের যুগ্ম আহবায়ক মোঃ মাহাফুজ মানিক নিজ উদ্যোগে তাৎক্ষণিকভাবে ১০টি লাইটপোস্টে নতুন লাইট বসিয়ে দেন।

স্থানীয় জনগণ বিষয়টি নিয়ে তার কাছে সহযোগিতা চাইলে মাহাফুজ মানিক দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, “লাইটের স্বল্পতার কারণে সমস্যা দ্রুত সমাধান সম্ভব হয়নি।”

লাইট বসানোর কাজে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা যুবদল ও খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ রাজশাহী মহানগর যুগ্ম আহবায়ক আ.স.ম.আশরাফুল হুদা সিয়াম, যুব নেতা আব্দুস সাত্তার রানা, ফরহাদ, সোহান, ১৯ নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রদলের সভাপতি নয়ন, বরেন্দ্র কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিম, ছাত্রদল নেতা খালেদ ও সিফাত, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজান, রাসেল, রাব্বি সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লাইট না থাকায় রাতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। মাহাফুজ মানিকের এ উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এছাড়াও এলাকাবাসীরা জানান, মাহাফুজ মানিকের উদ্যাগে বৃক্ষরোপণ সহ এলাকায় মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ, গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে মানুষের উপকার করে আসছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com