শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিডনিতে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের মিউজিক ফেস্ট ২৫’র আয়োজনে আসছে মাইলস ও আর্টসেল

সিডনি প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিডনিতে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের মিউজিক ফেস্ট ২৫’র আয়োজনে আসছে মাইলস ও আর্টসেল
৫০

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক সংগঠন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট-এর উদ্যোগে ১ নভেম্বর ২০২৫, শনিবার সিডনির Whitlam Leisure Centre, NSW 2170-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল জমকালো “Gamma College Music Fest 2025” । এবারও সিডনির মঞ্চ গর্জে উঠবে সুরের জোয়ারে ।

প্রতিবছরের মতো এবারও আয়োজনটি হচ্ছে ব্যতিক্রমধর্মী ও চমকপ্রদ পরিবেশনায় ভরপুর। এবারের বিশেষ আকর্ষণ বাংলাদেশের দুই কিংবদন্তি রক ব্যান্ড – মাইলস (Miles) এবং আর্টসেল (Artcell)। তাদের প্রাণময় পরিবেশনা ছুঁয়ে যাবে মন, ফিরিয়ে আনবে প্রিয় সেই সঙ্গীতের দিনগুলো।

মিউজিক ফেস্টের আগের বছরগুলোর ঝলক:
২০১৮সালে বাংলাদেশের সুনামধন্য ব্যান্ড সোলস ও ওয়ারফেস, সংগীতশিল্পী ঐশী, জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি ও জামিল হোসেনসহ সিডনির স্থানীয় শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। ২০১৯: মঞ্চ কাঁপিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব এবং মাইলস ব্যান্ডের সদস্যরা। ২০২২: অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দলছুট, আর্ক, গায়িকা তাসনিম আনিকা এবং ডিজে রাফসান। ২০২৪: মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় ব্যান্ড দলছুট, আর্ক, কণ্ঠশিল্পী তাসনিম আনিকা ও ডিজে রাফসান – দর্শকদের উপচে পড়া ভিড়ে সিডনি গর্জে উঠেছিল গানে-আলোয়।

আয়োজকদের বার্তা:
মিরাজ হোসেন বলেন:“প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও সংগীতকে ঘিরে এমন উৎসব আমাদের এক করে দেয়। ‘Gamma College Music Fest ২০২৫’ হতে যাচ্ছে এবারের সবচেয়ে আলোচিত ও প্রাণবন্ত আয়োজন। টিকিট বিক্রি এখনই শুরু হয়েছে — তাই আর দেরি নয়! আপনার সিট বুক করুন আজই। বন্ধু, পরিবার, প্রিয়জন নিয়ে চলে আসুন, এই রাতটি হয়ে উঠুক জীবনের সেরা মিউজিক মুহূর্ত!”

এ আয়োজনে অন‍্যতম প্রধান আয়োজক ফয়সাল আজাদ বলেন: “প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতি, সংগীত ও ভালোবাসার শিল্পীদের কাছ থেকে দূরে থাকতে চাই না। এই আয়োজন শুধু একটি কনসার্ট নয়, বরং একটি মিলনমেলা, যেখানে আমরা একসঙ্গে গাইব, নাচব এবং স্মৃতি তৈরি করব। আপনাদের সবাইকে সপরিবারে উপস্থিত থেকে আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করার আমন্ত্রণ জানাচ্ছি।”
এনামুল হক বলেন: “আমাদের স্বপ্ন ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে আনন্দে মেতে উঠতে পারেন। চলুন সবাই মিলে আবার গানে-সুরে সিডনিকে মাতিয়ে তুলি”
মাসুদুর রহমান বলেন :“সংগীত মানুষের মন ছুঁয়ে যায়, আর এই আয়োজন ছুঁয়ে যাবে সবার হৃদয়। সবাইকে আমন্ত্রণ জানাই—এই রাতটি মিস করবেন না!”

যেভাবে টিকিট ক্রয় করা যাবে ও মুল‍্য-
টিকিট কেনা যাবে নিম্নোক্ত সাইট থেকে- eventsntickets.com.au
সিট ক্যাটাগরি ও মূল্যঃ
● Greenfield VIP Zone – $150
● Alfa College Zone – $120
● Luminedge Zone – $100
● Ample Accounting Zone – $80
● BetaWatt Zone – $70
● Gamma College Zone – $60

সময় ও স্থান:
১ নভেম্বর ২০২৫
সন্ধ্যা ৬টা – রাত ১১টা
Whitlam Leisure Centre, NSW 2170, Australia
🅿️ ফ্রি পার্কিং

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com